নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসিফ শাহবাজ খানের উদ্যোগে জেলার ঐতিহ্যবাহী সুলতানপুর গ্রামের ঝিলের মাঠে কোমলমতি কিশোরদের মাঝে ভলিবল প্রদান করা হয়েছে৷
এসময় তিনি, মাদক কে না বলে, অবসর সময়ে খেলাধুলা নিয়ে সময় কাটাতে শিক্ষার্থী ও ছোট ভাইদের নির্দেশন দেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শেখ ইমরান হাসান বিপ্লব, খুদে ভলিবল খেলোয়াড়, আব্দুর রহমান,পল্লব,ফাহাদ,বর্ষণ, আকিব, প্রাপ্য, শিহাবসহ প্রমূখ৷



