প্রেসবিজ্ঞপ্তি : জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক, ওঞটঈ-ইঈ চেয়ারম্যান শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর আকষ্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন জাতীয় শ্রমিক লীগ সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি, আওয়ামী মটর শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিবিসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল আলম বিবিসি।
শোক বিবৃতিতে তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকার পাশাপাশি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ফজলুল হক মন্টুর আপোষহীন সংকল্প ও প্রত্যয়দীপ্ত অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। আন্তর্জাতিক খ্যাতিমান এই শ্রমিক নেতার মৃত্যুতে বাংলার শ্রমজীবী মেহনতি মানুষেরা একজন দক্ষ, সৎসাহসী নিষ্টাবান একজন নেতাকে হারালেন। আগামী দিনে শ্রমিকদের আন্দোলন-সংগ্রাম ও ন্যায্য দাবি আদায়ে এই নেতার শূন্যতা বিশাল অপুর্ণতার সৃষ্টি করবে। বাংলার সর্বস্তরের শ্রমিক-জনতার হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবে।


