চেয়ারম্যান প্রার্থী ঢালী সামছুল আলমের উদ্যোগে আশাশুনি বাজারে কালভার্টের স্লোপ সংস্কার

72
জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী  ঢালী মো. সামছুল আলমের প্রচেষ্টায় সংষ্কার হলো বাজারের স্লোপ সংস্কার।  ছবি - লাল সবুজের কথা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নের আশাশুনি বাজারের আরসিসি ঢালাই রাস্তার কাজ কিছুটা এগোলেও কাজ বন্ধ অবস্থায় পড়ে আছে বহুদিন যাবত।

এর মাঝে ৬ টি কালভার্ট রয়েছে পানি নিষ্কাশনের জন্য। কিন্তু দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় কালভার্টের সংযুক্ত রাস্তার সমাধি অনেক নিচু হওয়ার কারণে সকল যানবাহনের যাতায়াতের ব্যাপক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। বাজারের সকল দোকান ব্যাবসায়ীদের মালামাল যাতায়াতে ও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

সকল শ্রেণি-পেশার মানুষের কথা চিন্তা করে বুধবার সকালে উক্ত কালভার্টের ও রাস্তার উচু-নিচু সমান করার ব্যবস্থা করেন সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম।

এখন আর যানবাহন ও জনসাধারণের চলার ভোগান্তিতে পড়তে হবে না বলে জানান তিনি। কোনো অসুবিধার সৃষ্টি হলেও সমাধানের চেষ্টা করবেন বলে জানান।