গোবিন্দগঞ্জে বাস খাদে পড়ে নিহত-৫ আহত-১৫

48

গাইবান্ধা সংবাদ : আজ ৬ এপ্রিল ভোর ৪ ঘটিকায় রংপুর -বগুড়া মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোমরপুর জুমারঘর নামক এলাকায় এক সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়েছে। উক্ত সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা বরকত পরিবহনের হাতীবান্ধা গামী নাইট কোচ রাত আনুমানিক ৪ ঘটিকায় গোবিন্দগঞ্জের জুমার ঘর নামক স্থানে পৌছিলে সেখানে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে চাপা পড়ে ঘটনাস্থলেই উক্ত বাসের ৫ জন যাত্রী নিহত হয় এবং আহত হয় অন্তত ১৫ জন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মিরা ৫ জন নিহতের এ তথ্য নিশ্চিত করেন এবং আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান তারা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত পাওয়া যায়নি।