বাংলাদেশের ২৮ বছর বয়সী জিনাত জাহান নিশা একজন নবীন ডিজাইনার। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ-এর চারুকলা অনুষদ থেকে চিত্রকলায় স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। গেল বছর খোঁপার কাঁটায় ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লিখে প্রতিবাদ জানিয়েছিলেন গণ পরিবহণগুলোতে নারীদের যৌন হয়রানি নিয়ে।
এবার টি-শার্টে গা ঘেঁষে দাঁড়াবেন না জিডাইন করে প্রতিবাদ করেছেন এই নারী। সম্প্রতি জিনাত জাহান নিশা তাঁর ব্যাবসায়ীক পেজে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, বাসে, রাস্তায় নিজের সাথে হওয়া অনাকাঙ্খিত ঘটনার প্রতিবাদ, ক্ষোভ প্রকাশ করেছিলাম ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লেখনি দিয়ে খোঁপার কাঁটায়। এবার এলো তা টি-শার্টে ।

তবে তিনি স্মরণ করিয়ে দিতে ভোলেননি, ‘এই টি-শার্ট পরলেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বন্ধ হয়ে যাবে না।’ তবু তার বিশ্বাস, ‘আমাদের সোচ্চার আওয়াজই পারে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নির্মূল করতে।’
জানা গেছে, টি-শার্ট এর মূল ভাবনাঃ শুভ, নকশাকারঃ নিশা, মূল্যঃ ২৮০ টাকা, সহযোগিতাঃ আহসান, কৃতজ্ঞতাঃ বিহঙ্গ বাস কর্তৃপক্ষ, ছবিঃ সাতবি



