শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২৪ জানুয়ারির অফিস স্মারকে ২৭ জানুয়ারি ২০১৯ হতে ২৭ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারী হয়। উক্ত নির্দেশনা অনুযায়ী আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন, খুলনা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
২৭ জানুয়ারি হতে জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কোচিং সেন্টারে অভিযান শুরু করে। অভিযান পরিচালনাকালে কয়েকটি কোচিং সেন্টার খোলা অবস্থায় পাওয়া যায়। সেগুলো তাৎক্ষনিক বন্ধ করার ব্যবস্থা করা হয়।

২৭/১/১৮ সাউথ সেন্ট্রাল রোড ও আহসান আহমেদ রোডে অভিযানের একটি কোচিং এবং আস্থা কিন্ডারগার্টেন ও পরশমণি শিশু শিক্ষালয় নামের দুটি কোচিং সেন্টার খোলা পাওয়া যায় এবং সেগুলো তাৎক্ষণিক বন্ধ করা হয়। কোচিং পরিচালনার জন্য শেরে বাংলা রোডে আস্থা কিন্ডারগার্টেন ও সোনারতরী প্রি ক্যাডেট স্কুলের কর্তৃপক্ষের প্রত্যেককে ১০০০ টাকা করে জরিমানা করা হয়। ফুলতলায় একটি কোচিং সেন্টার খোলা পাওয়ায় দণ্ডবিধি’র ১৮৮ ধারায় ২০০ টাকা জরিমানা করা হয়। ডুমুরিয়া উপজেলা স্টাডি কোচিং সেন্টার এর মালিক মোঃ সালেহ আহমেদকে ১০ (দশ) হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্যান্য উপজেলার কোচিং সেন্টার বন্ধ রয়েছে মর্মে উপজেলা নির্বাহী অফিসারগণ নিশ্চিত করেন।
অভিযান পরবর্তী সময়ে এ পর্যন্ত মহানগরী ও সমগ্র জেলায় সকল প্রকার কোচিং বন্ধ রয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি



