কয়রা আটরা রংধনু যুব সংঘ ও আটরা ব্লাড ব্যাংকের উদ্যোগে দোয়া মাহফিল

33

ওবায়দুল কবির সম্রাট, কয়রা : খুলনা ০৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র মাতা ফাতেমা খানমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা ও খুলনা ০৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকাল ৫ টায় আটরা রংধনু যুব সংঘের সভাপতি আছাফুর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক রায়হান এর সঞ্চালনায় আটরা রংধনু যুব সংঘের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা, মোঃ মোশারফ হোসেন, মোঃ আঃজলীল, মোঃ সাহাবুদ্দিন,হাফেজ মজিবুর রহমান, মোঃ মোজাম খাঁ, এবং সংগঠনের,যুগ্ন সাধারণ সম্পাদক-মোঃ আঃহামিদ, কোষাধ্যক্ষ, মোঃ মুজাহিদ, সদস্য, মোঃ রবিউল ইসলাম,মিনারুল,লাইচ,আনারুল, কামাল,আছমাত, বাসীর,শরিফুল, মেহেদী, আক্তার,রাইহান,শিমুল,মুন্না,আবুতালেব,জাকারিয়া হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও গন্যমান্য ব্যক্তিরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।

দোয়া ও মিলাদ মাহফিলে খুলনা ০৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র মাতা মরহুম ফাতেমা খানমের ১ম মৃত্যু বার্ষিকি উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা ও খুলনা ০৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ভাইয়ের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য,খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু পিত্তথলিতে পাথর জনিত রোগের কারণে অপারেশন শেষে বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার (অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।