কয়রায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

19

কয়রা প্রতিনিধি ।। কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার বিকাল ৩ টায় গীলাবাড়ি বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকার সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহবায়ক হেলাল

উদ্দিনের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ নুর ইসলাম খোকন।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি নেতা এ্যাডঃ শেখ আঃ রশিদ,হাবিবুর রহমান হাবিব,রওশান ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাবেক দলের নেতা রবিউল ইসলাম, নজরুল ইসলাম, আমির হামজা, বাবলু, ওবায়দুর রহমান, শাহিন আলম, আসমাতউল্যাহ, সেরাজুল ইসলাম, রুস্তুম, মোহসিন, তুহিন, সাহেব আলী, জালাল উদ্দিন, আহসান,শাহিজুল, মাসুদ,হান্নান গাজী, সালাম মিস্ত্রি, ছাত্র নেতা ডাবলু, লিটন, ইমরান প্রমুখ।

প্রস্তুতি সভায় অতি তাড়াতাড়ি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের একটি শক্তিশালী কমিটি গঠনের সিধান্ত গ্রহন করা হয়।