ওবায়দুল কবির সম্রাট ।। “মুজিববর্ষের আহ্বান,যুব কর্মসংস্থান “এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কয়রায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস-২০২০ পালিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদ মিলনাতয়নে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে যুব দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ চন্দ্র সানা, আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ খান প্রমূখ। এ সময় বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজ। সরকার এই বৃহৎ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিযে যুব ও যুব মহিলাদের আত্মবিশ্বাস, একাগ্রতা ও ধৈর্য্য নিয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে হবে।সরকারী পাশাপাশি বিভিন্ন নবযাত্রা, সুশিলন ও বিভিন্ন এনজিও বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রাপ্ত প্রশিক্ষণের পাশাপাশি নিজস্ব উদ্ভাবনী চিন্তুা দিয়ে তিনি যুবকদের নিজের ও দেশের উন্নয়ের জন্য কাজ করার আহবান জানান।এ ছাড়া আলোচনায় বক্তারা আরও বলেন, যুবকরা সমাজের চালক। কারণ যুবদেরই রয়েছে অসম্ভব প্রাণশক্তি। হিংসা, বিদ্বেষ, কলহ আর যুদ্ধ বিবাদের এই পৃথিবীতে শান্তির দেবদুত হিসেবে সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দেয়ার অন্যতম অনুঘটক যুবকেরা। সকল অসুভ নিয়মের জাল ছিন্ন করে এবং সমস্বরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে সমাজে সুস্থ ধারার এবং স্থায়িত্বশীল উন্নয়ন আনয়নে যুবদের ভুমিকাই সর্বাধিক। আজ জাতীয় যুব দিবস-২০২০ এর যথাযথ পালনে আমাদের চাওয়া হোক, একটি সুস্থ যুব সমাজের, যারা দক্ষ যুব নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভুমিকা রাখবে, বিশ্বের শান্তির অগ্রদুত হয়ে টেকসই উন্নয়নের দিকে মানবসমাজকে পথ দেখাবে।পরে অতিথিরা যুব ঋণের চেক এবং যুব প্রশিক্ষণের সনদ পত্র বিতরণ করেন।


