ওবায়দুল কবির সম্রাট, কয়রা প্রতিনিধি ।। ‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে খুলনার কয়রায় উপজেলা কমিউনিটি পুলি শিংয়ের উদ্যেগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১অক্টোবর) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি থানা চত্বর থেকে বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন এলাকা প্রদিক্ষণ শেষে থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এসআই কিশোর কুমার দত্তের সঞ্চালনায় কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহেশ্বরী পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার সরদার,ইউপি চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান আব্দুর সাত্তার পাড়, নূরুল ইসলাম কোম্পানী, এইচ এম হুমায়ুন কবির,কয়রা উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম,সাংবাদিক রিয়াছাদ হোসেন।কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।
তারা আরও বলেন, সমাজ থেকে সব ধরনের অপরাধ মূলক কর্মকান্ড দমন, জঙ্গী কর্মকান্ড ও গুজবসহ ছোটখাটো ফৌজদারী অপরাধ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং প্রবর্তন করেন।
এর মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে পুলিশের একেবারে কাছাকাছি নিয়ে এসে পুলিশ ও জনতার সমন্বয়ে তথ্যের আদান-প্রদানসহ সুন্দর সমাজ বি-নির্মাণে আইন-শৃঙ্খলার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করা।


