কয়রায় এমপি হেলাল উদ্দিন এর রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

48
কয়রায় এমপি হেলাল উদ্দিন এর রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

কয়রায় এমপি হেলাল উদ্দিন এর রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলবর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৬১২ নাম্বার কেবিনে চিকিৎসাধীন আছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় কয়রা উপজেলা আ’লীগের উদ্যোগে রবিবার বেলা ১১ টায় আ’লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহাসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি খগেন্দ্র নাথ রায়, ডাঃ ফজলু, যুগ্ম-সাধারন সম্পাদক জফরুল ইসলাম পাড়, মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক নূর-মোহম্মদ সানা, উত্তর বেদকাশি ইউনিয়ন চেয়ারম্যান নূর-ইসলাম কোম্পানি, আমাদী ইউনিয়ন সাধারণ-সম্পাদক নির্মল, বাগালী ইউনিয়ন সাধারণ-সম্পাদক আব্দুস সামাদ গাজী, যুবলীগ নেতা ইমদাদুল হক (টিটু), এ্যাডঃ আরাফাত হোসেন, সাবেক ছাত্রলীগ এস এম রবিউল ইসলাম, আল আমিন খোকন, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হল বাদল, ছাত্রলীগ নেতা ডিএম ইখতিয়ার উদ্দিন হিরোসহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামালীগের সভাপতি মাওলানা মাসুদুর রহমান।