ওবায়দুল কবির সম্রাট, কয়রা প্রতিনিধি।। খুলনার কয়রা সদরে অবস্থিত কপোতাক্ষ মহাবিদ্যালয়ে শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নে ২ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত চারতলা আই.সি.টি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন খুলনা-০৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
কপোতাক্ষ মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, “যে শিক্ষা মানুষ হয়ে মানুষের উপকার করার শিক্ষা দেয় না সে শিক্ষার কোন মূল্যই নেই। গতানুগতিক শিক্ষার পিছনে না ছুটে যে শিক্ষা মানবিক বোধকে জাগ্রত করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সর্বোপরি একজন সু-নাগরিক হিসেবে গড়ে উঠার দীক্ষা দেয়, সে শিক্ষায় নিজেকে শিক্ষিত করার জন্য ছাত্র-ছাত্রীদেরকে উপদেশ দেন।তিনি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার শিক্ষাবান্ধব নীতির ফলস্ফুতিতে দেশ আজ অতীতের যেকোন সময়ের তুলনায় শিক্ষাদীক্ষায় এগিয়ে আছে। আমাদের জীবন ও দেশকে সুন্দর করতে আমরা কথায়, কাজে ও আচরণে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে অগ্রসর হচ্ছি।তিনি আরও বলেন, বঙ্গবন্ধু একে অন্যের পাশে দাঁড়ানোর যে শিক্ষা দিয়েছিলেন সেটি করতে পারলেই আমরা সোনার মানুষ হবো এবং সেই পথেই আমাদের এ দেশ সোনার বাংলায় পরিণত হবে। দেশের স্বাধীনতা ও মর্যাদার জন্য লড়াইয়ের বোধ নিয়ে শিশুদের বড় হতে হবে।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা সবাই ভাবতে শেখো যে আমি মুজিব হবো, আমরা সবসময় মানুষের পাশে দাঁড়াবো। আমরা চাই আমাদের সন্তানেরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মুজিব হয়ে উঠবে।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা আওয়ামীলীগেরসভাপতি জিএম মোহসিন রেজা, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, প্রকৌশলী নাফিজ আকরাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কপোতাক্ষ কলেজের অধ্যাক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপাধ্যক্ষ নজরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ,আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


