“ক্লিন সাতক্ষীরা, গ্রীণ সাতক্ষীরা” প্রতিবাদ্যকে সামনে রেখে সাইকেল র‍্যালি

17

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের “ক্লিন সাতক্ষীরা, গ্রীণ সাতক্ষীরা” প্রতিবাদ্যকে সামনে রেখে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে সচেতনতামূলোক সাইকেল র‍্যালি-র আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় “কৈশোর কর্মসূচী”র আওতায় সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ডেঙ্গু সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন অভিযানের জন্য ভিন্ন ধর্মী এই সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। উক্ত র‍্যালিতে সংস্থার কিশোর ক্লাব, কিশোরী ক্লাব এবং স্কুল ফোরামের কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে।

সাইকেল র‍্যালি উন্নয়ন প্রচেষ্টার প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা প্রাঙ্গণ পৌছালে তালা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন র‍্যালিতে অংশগ্রহণ করেন। তিনি তার বক্তব্যে র‍্যালিতে অংশগ্রহনকারি কিশোর-কিশোরীদের এধরনের সামাজিক সচেতনতামূলোক কর্মকান্ডে অংশগহনের জন্য স্বাগত জানান এবং তালা-কে একটি পরিচ্ছন্ন ও সবুজ উপজেলা বিনির্মানে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক তার বক্তব্যে স্বাস্থ্য, শিক্ষার পাশাপাশি সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে কিশোর-কিশোরিদের সম্পৃক্তকরনের উপর গুরুত্বারোপ করেন ।

উক্ত র‍্যালিতে আরো বক্তব্য রাখেন সংস্থার প্রোগ্রাম অফিসার শাহনেওয়াজ কবির (শাওন), ঋণ সমন্নয়কারী গোলাম আজম, প্রধান হিসাবরক্ষক প্রবোধ সরকার , কৃষিবিদ নয়ন হোসাইন, ডঃ সমুদ্র কুমার, ফারুক হোসেন এবং আরো অনেক কর্মকর্তা । র‍্যালিটি উপজেলা সদর থেকে তালা বাজার হয়ে হাসপাতাল মোড় প্রাদক্ষীণ করে নিকটস্থ রহিমাবাদ গ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাদ্ধ্যমে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার জনাব ইকবাল হোসেন এ ধরনের কর্মকান্ড আরো নিবিড়ভাবে সম্পন্ন করে তালা উপজেলাকে ডেঙ্গু মুক্ত করতে আহবান জানান এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।