অমারেশ কুমার বিশ্বাস,রাজগঞ্জ ( যশোর) : মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা অফিস আজ শুক্রুবার সন্ধ্যায় শুভ উদ্ভোধন করা হয়েছে। উদ্ভোধন অনুষ্ঠানে প্রথমে বাংলাদেশ আওয়ামীলীগের সংসদ সদস্য স্বপন ভট্রাচার্য্য এর জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মোঃ আব্দুল মতিন। দোয়া শেষে সবার মাঝে তাবারক(মিষ্টি) বিতরন করা হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুরের সভাপতিত্বে ও আব্দুর মোমিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের আহবায়ক সোহেল রানা কোমলপুর বাজার কমিটির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ৪নং যুবলীগ সভাপতি মোশারেফ হোসেন মোশা, মাষ্টার প্রশান্ত পাল, লু্ৎফর রহমান,
আব্দুর গফুর বলেন, আগামী ৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে সবাই কে এক সাথে কাজ করতে হবে। মনে রাখতে হবে এটা শুধু মনিরামপুর বাসীর মার্কা নয় এটা শেখ হাসিনার মার্কা। এমপি স্বপন ভট্রাচার্য্য এর মার্কা নৌকা মার্কা আমরা সকলে নৌকা মার্কায় ভোট দেবো তাহলে নৌকা মার্কার জয় হবে। দেশ এখন বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে শেখ হাসিনা কে আবার ক্ষমতায় আনতে হবে। এর জন্য সকলকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আসেন সবাই মিলে সপথ করি আগামী ৩০ তারিখ সারা দিন নৌকা মার্কায় করবো।
এসময় উপস্থিত ছিলেন মতিয়ার রহমান,মাষ্টার মশিয়ার রহমান,মোশারেফ হোসেন, অসিম, গোবিন্দ সরকার, জাহাঙ্গির, যুবলীগ কর্মী হাবিবুর রহমান,শহিদ,শামিম হোসেন, জামাল, ফারুক, সহ বিভিন্ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



