কোন অপশক্তি নৌকার জয় রুখতে পারবে নাঃ শেখ আফিল উদ্দিন

17

মোঃ জাকির হোসেন,বেনাপোল প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ এর নির্বাচনী প্রচার- প্রচারনা এখন তুঙ্গে। বিভিন্ন মার্কার প্রার্থীরা তাদের দলীয় নেতা- কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে, স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে এবার ৮৫,যশোর-১(শার্শা) আসনের প্রার্থী শেখ আফিল উদ্দীনের নির্বাচনী প্রচারনা এলাকায় বেশ সাড়া ফেলেছে। নির্বাচনী মাঠ ঘুরে দেখা গেছে নৌকা প্রতীক ছাড়া অন্য কোন মার্কার প্রার্থীর কোন খোজ- খবর নেই বললেই চলে।

আজ ২৪ ডিসেম্বর সোমবার বিকাল ৪ টায় নাভারণ বাজারে ছাত্রলীগের নির্বাচনী কর্মী সমাবেশে সর্বজন প্রিয় মানুষ শেখ আফিল উদ্দীন বলেন ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় অবশ্য হবে কোন অপশক্তি আমাদেরকে রুখতে পারবে না ৷ ছাত্রলীগ আয়োজিত নির্বাচনী পথসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই- দুইবার ক্ষমতায় থাকা শার্শার সাংসদ,নৌকা প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দীন।

ঐ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আজগর আলী। বিশেষ অতিথী হিসেবে যাদেরকে রাখা হয় তারা হলেন- শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু,ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানসহ , ছাত্রলীগের নেতা- নেতৃবৃন্দ।