আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : মধুমেলার সমাপনী দিন মঙ্গলবার সন্ধ্যায় কেশবপুর রবীন্দ্র- নজরুল সাংস্কৃতিক পরিষদ মধুমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।
অনুষ্ঠান শেষে কেশবপুর রবীন্দ্র- নজরুল সাংস্কৃতিক পরিষদ উদ্যোগে সংগঠনের সহ-সভাপতি সাংস্কৃতিক সংগঠক ও কবি তুষার দত্ত কে সন্মননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয় শিল্পী রতন সাহা, মিঠুন সেন ও প্রিয়াংকা দাস কে। ক্রেস্ট তুলে দেন কেশবপুর রবীন্দ্র- নজরুল সাংস্কৃতিক পরিষদের পরিচালক সাংবাদিক উৎপল দে। এই সময় উপস্থিত ছিলেন মনোজ ধীরাজ একাডেমীর পরিচালক এম এ হালিম, লোকজ একাডেমীর পরিচালক সিরাজুল ইসলাম প্রমূখ।
প্রতিষ্ঠানের পরিচালক উৎপল দে জানান যারা ঐ সংগঠনের সাথে জড়িত, প্রতিবছর বিভিন্ন প্রোগ্রামে অংশ নেয় তাদের কে আরো উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য আমাদের এই উদ্যোগ।


