আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচন জমে উঠেছে। চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রার্থীরা হলেন সম কামরুজ্জামান ও মশিউর রহমান। অন্য ৫ জন প্রার্থী বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। ওইদিন ভোটাররা তাদের ভোট প্রয়োগ করে চেয়ারম্যান নির্বাচিত করবেন।
শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩৭২ জন। চেয়ারম্যান পদপ্রার্থী সম কামরুজ্জামান চেয়ার মার্কা প্রতীক নিয়ে এবং প্রতিদ্বন্ধি প্রার্থী মশিউর রহমান ছাতা মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দারে দারে যেয়ে ভোট চেয়ে চলেছেন প্রার্থীরা। যত দিন ঘনিয়ে আসছে ততই যেন ভোটারদের কদর বেড়ে চলেছে।
চেয়ারম্যান পদপ্রার্থী সম কামরুজ্জামান সাংবাদিকদের জানান গত ৯ বছর ধরে কেশবপুর শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে সততার সাথে আমি দ্বায়ীত্ব পালন করে আসছি। আমি আশাবাদী এবারও ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেশবপুর পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে ভোট প্রার্থনা করছি। সম কামরুজ্জামান আরো জানান আমি এবার নির্বাচনে ভোটের দিক থেকে অনেক এগিয়ে রয়েছি।
আমি অবশ্যই আবার বিজয়ী হব বলে আশাবাদী। অপরদিকে চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান জানান শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচনে এবার আমি প্রথম চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছি। আমি ভোর থেকে রাত পর্যন্ত ভোটারদের দারে দারে ভোট ভিক্ষা করে চলেছি। ভোটাররা যদি আমকে ভোট দেন তাহলে আমি তাদের স্বার্থ রক্ষায় নিজেকে উৎসর্গ করবো।



