আজিজুর রহমান / সোহানা ফেরদৌস সুইটি, কেশবপুর: কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী সাংবাদিক সাঈদ কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন জমা দিয়েছেন। জানা গেছে, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদুর রহমান সাঈদ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতির কার্যালয়ে আবেদনপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতির কার্যালয় বাড়ি নং ৫১/এ, সড়ক ৩/এ, ধানমন্ডী, ঢাকা-১২০৫ থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থীর আবেদন গ্রহণ করে ঐ দিন দুপুরে জমাদেন।
উল্লেখ্য সাংবাদিক সাঈদ বিগত ২০ বছর যাবৎ আওয়ামীলীগের সাথে আছেন। তিনি বর্তমানে গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের পূর্বের কমিটির সদস্য ছিলেন। তিনি বিগত ৪টি জাতীয় সংসদ নির্বাচন, পৌরসভা নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে ব্যাপক ভূমিকা রেখেছেন। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিএনপি কর্তৃক হামলা-মামলার শিকার হয়ে ২ বার হাজত খেটেছেন।
তাছাড়া তিনি কেশবপুরে জলাবদ্ধতার সময়ে তাঁর ইতালী প্রবাসী মামা জহুরুল হক মোল্যার আর্থিক সহায়তায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও ঈদের পূর্বে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। অপরদিকে তিনি কেশবপুর থেকে ব্যল্যবিবাহ মুক্ত, ইভটিজিং মুক্ত, শিক্ষা থেকে ঝরেপড়া রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। দীর্ঘদিন যাবৎ কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করায় উপজেলা ব্যাপী সকল শ্রেণী-পেশার মানুষের সাথে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে।
এছাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। কেশবপুরে সরকারী, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সকল কর্মকান্ডের সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সৎ, যোগ্য, শিক্ষিত ও গরীবের বন্ধু সাঈদুর রহমান সাঈদকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দিলে তাঁর বিজয় সুনিশ্চিত হবে বলে কেশবপুরের সচেতন মানুষেরা অভিমত ব্যক্ত করেছেন।



