আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুর নিউজ ক্লাবের ৪ সাংবাদিকের স্বেচ্ছায় পদত্যাগ করেছে বলে জানাগেছে। নিউজ ক্লাবের সভাপতি এইচ এম কামরুজ্জামান হোসেনের কাছে বুধবার সকালে এই ৪ সাংবাদিক স্বেচ্ছায় পদত্যাগ পত্র জমা দেন।
নিউজ ক্লাবের যুগ্ন সম্পাদক মোহাচ্ছান আলী শাওন, কোষাধ্যক্ষ মাষ্টার মোসলেম উদ্দীন, সদস্য মরিরুজ্জামান, সদস্য মাহাবুর রহমান। এই ৪ সাংবাদিক ব্যাক্তিগত সমস্যার কারণে উক্ত পদ থেকে পদত্যাগ করেন। ৪ সাংবাদিক জানান আমরা এতদিন যাবৎ নিউজ ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলাম। আমাদের ব্যাক্তিগত সমস্যার কারণে আমরা পদত্যাগ করেছি।
এ ব্যাপারে নিউজ ক্লাবের সভাপতি এইচ এম কামরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান আমি যুগ্ন সম্পাদক মোহাচ্ছান আলী শাওনের পদত্যাগপত্র গ্রহণ করেছি। বাকি ৩ জনকে আমি চিনিনা।



