কেশবপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১২ জন আসামী আটক

44
কেশবপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১২ জন আসামীকে আটক করেছে। শুক্রবার রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানার এস আই ফজলে রাব্বী, এস আই মিজানুর রহমান, এস আই শেখ আশরাফুল আলম, এস আই সিরাজুল ইসলাম, সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার ১২ জন আসামীকে আটক করে।

থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন সাংবাদিকদের জানান,আটক ব্যক্তিদেরকে শনিবার দুপুরে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।