কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপনের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত

14
কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপনের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত

আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন স্বপনের ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৬ ফেব্রুয়ারী আলোচনা সভা ও দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগ নেতা আবুল বাসার খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামীলীগ নেতা সন্তোষ কুমার দাস। আরো বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী সাঈদুর রহমান সাঈদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, মিজানূর রহমান বাবু, পৌর ছাত্রলীগের সাইফুল ইসলাম প্রমুখ।