কেশবপুর আসনে উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আবুল হোসেন আজাদ

243

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: যশোর-৬ কেশবপুর আসনে উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। দলীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈকিত কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের বৈঠকের পর এ মনোনয়ন দেওয়া হয়।

কেশবপুর আসনে বিএনপির মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহন করে ছিলেন ৫ জন বিএনপির প্রার্থী।তারা হলেন উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, ও বিএনপি নেতা এ্যাডঃ নুরুজ্জামান তপন।