আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুর আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আল্হাজ¦ আবুল হোসেন আজাদ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে রবিবার ও সোমবার দিনব্যাপী কেশবপুর সদর ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আমানত আলী, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর হাসান লাভলু, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিক, সাধারণ সম্পাদক মাস্টার রেজাউদ্দৌলা নিজাম,
সংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার বাবলু, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য ইব্রাহীম হোসেন, বিএনপি নেতা শাহাবুদ্দীন বাবলু, রেজাউল ইসলাম, হাবিবুর রহমান, পৌর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, কামরুল ইসলাম গাজী, আব্দুস সালাম, মোকাররাম হোসেন, মোঃ কারী, আলমগীর সিদ্দিক, আব্দুল হালিম অটল, শামছুল আলম বুলবুল, আব্দুল গফুর, ওলিয়ার রহমান উজ্জল, সাবেক ইউপি সদস্য মিলন, আব্দুল মালেক, নজরুল ইসলাম, মুঞ্জুর হোসেন, সুমন হোসেন, মাসুম বিল্ল¬াহ, দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, মেহেদী হাসান শিপন, বাবুল রানা বাবু, মেহেদী হাসান বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন পলাশ, খায়রুল ইসলাম. আবুল কালাম আজাদ, জাকির হোসেন, সবুর সাখাওয়াত, আসাদুর রহমান, সুজন রহমান,
সাগর, রাশেদুল ইসলাম, আব্দুস সালাম প্রমূখসহ শত শত দলীয় নেতা-কর্মী। এদিকে কেশবপুর আসনের ধানের শীষ প্রতীকের পক্ষে গত সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সুফলাকাটী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন রেহানা আজাদ। তিনি থানা মহিলাদলের নেত্রীদের সাথে নিয়ে ইউনিয়নের কলাগছি বাজার, সারুটিয়া বাজার, বেতীখোল বাজার, নারায়নপুর বাজারসহ বিভিন্ন বাজারে গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, থানা মহিলাদল নেত্রী নাজমা বেগম, রোকেয়া বেগম, শাহানাজ, রুবী বেগমসহ স্থানীয় মহিলাদলের নেত্রীরা।



