কেশবপুরে ৮ মামলায় ৮ বছর সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

13
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুর থানা পুলিশ ৮টি প্রতারনার মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, সোমবার রাতে ইন্সপেক্টর(তদন্ত) শাহাজাহান আহমেদ, উপ-পরিদর্শক কামারুজ্জামানসহ পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে ৮টি প্রতারনার মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার বারুইহাটি গ্রামের সুকুমার রায় চৌধুরীর ছেলে মলয় রায় চৌধুরী(৪৮), নাশকতা সৃষ্টির মামলায় (যার নং-০১,তারিখ-০৫.০৮.২০১৮) ব্রহ্মকাটি গ্রামের মৃত ধোনাই গাজীর ছেলে সদর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (৫০), একই গ্রামের নুরুল ইসলামের ছেলে আবদুল গফুর(২৫) ও মুক্তার আলীর ছেলে আবদুল হান্নান (৩৮) কে অন্য মামলায় গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।