আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে বৃহস্পতিবার ৫৫ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্ত দান করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ আবু শাহীন জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের রক্ত দান কর্মসূচিতে কেশবপুরে স্বেচ্ছায় ৫৫ জন যুবক রক্ত দান করেন। রক্ত দান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। রক্ত গ্রহণে যশোর সন্ধানী মেডিকেল কলেজ টিমের সদস্যা সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আছাদুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ প্রমুখ।



