আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর এবং ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ও জয়িতা অন্নেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় কেশবপুর উপজেলার নির্বাচিত ৫জন জয়ীতাদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করাসহ একই সাথে সেচ্ছাসেবী মহিলা সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।
রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানজি ফতেমা শেফা। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেশবপুর লেডিস কাবের সভানেত্রী শাহনাজ সুলতানা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা।



