কেশবপুরে ৩ সন্তানের জননীকে নির্যাতনের অভিযোগ

27
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আজিজুর রহমান: কেশবপুরে স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ির হাতে ৩ সন্তানের জননীকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার হওয়া জেসমিন খাতুন গত শনিবার সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কেশনগর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী জেসমিন খাতুনকে (২৭) শারিরীক ও মানসিক নির্যাতনের ঘটনায় স্বামী শরিফুল ইসলাম গাজী (৩৭), শ্বশুর আবু তালেব গাজী (৫৫) ও শ্বাশুড়ি রাবেয়া খাতুনের (৫০) নামে থানায় অভিযোগ করেছে। গত ২০ অক্টোবর রাতে জেসমিন খাতুনের চুলের মুঠি ধরে এলোপাতারিভাবে মারপিট করে।

একপর্যায়ে জেসমিনকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে পিতার বাড়িতে ঘটনাটি জানালে তাকে গুরুত্বর অসুস্থ অবস্থায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নির্যাতনের শিকার জেসমিন খাতুন বলেন, তার স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ি হত্যার উদ্দেশে মারপিট করেছে।

এ ব্যাপারে পাঁজিয়া ইউনিয়নের বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত অফিসার উপ-পরিদর্শক তাপস রায় জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।