আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় কেশবপুর পৌরসভার ২০১৯-২০২০ অর্থবছরে ভাতাপ্রাপ্ত নির্বাচিত উপকার ভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করণের লক্ষ্য হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।
এ সময় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, মেডিকেল ডাক্তার তন্ময় বিশ্বাস, উপসহকারি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে উপকার ভোগীদের স্বাস্থ্যবিষয়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।



