আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: সোমবার সকালে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর সুশান্ত দত্তের নের্তৃত্বে পৌর শহরের স্বর্ণ ডপটি এলাকায় বিভিন্ন ড্রেন ও বাসা বাড়ির ছাদে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে ডেঙ্গু রোগের লার্ভার সন্ধান পেয়েছেন।
এ সময় পৌর এলাকার হাজা মজা ড্রেন পরিস্কার করা হয়।
এ সড়কের বাসিন্ধা আনন্দ ঘোষের স্ত্রী সাগরিকা ঘোষ (৩৫)এরমৃত্যুর পর টনক নড়ে কর্তৃপক্ষের । এ দিকে সোমবার সকালে ডেঙ্গুর লার্ভার সন্ধাণ পাওয়ায় গোটা এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক । স্যানেটারী ইন্সপেক্টর সুশান্ত দত্ত সাংবাদিকদের জানান, এ সড়কটির ড্রেন ও বাসা বাড়িতে জমে থাকা পানিতে লার্ভার সন্ধান পাওয়া গেছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হারুন অর রশীদ জানান, স্বর্ণ পটি এলাকার মার্তৃ জুয়েলার্সের বাড়ির ছাদে ও বিউটি সাইকেল ষ্টোরের গোডাউনের সামনের টায়ারের ভিতর লার্ভার সন্ধাণ পাওয়া গেছে।



