কেশবপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

54
আত্মহত্যা
আত্মহত্যা

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ঝুমুর দেবনাথ (১৩) নামে এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।থানা সূত্রে জানা গেছে, উপজেলার ব্রহ্মকাটী গ্রামের অসীম দেবনাথের মেয়ে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ঝুমুর দেবনাথ (১৩) বৃহস্পতিবার বিকেলে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

পরিবারের লোকেরা তাকে দ্রুত কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ যশোর মর্গে প্রেরণ করা হবে।