কেশবপুরে সুপারি চাষে সাফল্যের মুখ দেখেছেন এক কৃষক

71
কেশবপুরে সুপারি চাষে সাফল্যের মুখ দেখেছেন এক কৃষক

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে এক কৃষক সুপারি চাষ করে সাফল্যের মুখ দেখেছেন বলে ওই কৃষক জানান। উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে জানাগেছে মৃত লস্কার মোড়লের ছেলে পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর মোড়ল সাংবাদিকদের জানান আমি ৩০/৩৫ বছর আগে আমার জমিতে প্রায় ৪ শত সুপারি গাছ রোপন করি।

গত ১০/১২ বছর আগে ধরে ওই সুপারি গাছে ফল শুরু হয়। প্রতি বছর আমি প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকার সুপারি বিক্রয় করে থাকি। গত বছর জলাবদ্ধতা থাকার কারণে অধিকাংশ গাছে ফল কম ধরেছিল। সে কারণে আমি গত বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলাম। এবছরে জলাবদ্ধতা না থাকায় প্রায় প্রতিটি গাছে ভাল ফলন দেখা দিয়েছে। যার ফলে এবছর লাভের মুখ দেখব বলে আশা করছি।