আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিএনপির কার্যালয়ে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রিধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহিদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির প্রচার সম্পাদক রেজাউল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার শফিকুল ইসলাম, নিজামদৌল্যা নিজাম, পাঁজিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন মুকুল, গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অমিদ আলী, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার কে এম খলিলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক মাস্টার আবুল কাশেম, হাসানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান মল্লিক, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা বাবু, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেম্বার ইব্রাহীম হোসেন, সংগঠনিক সম্পাদক মাস্টার রবিউল আলম, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম, মজিদপুর ইউনিয়নের বিএনপি নেতা মাজেদুর রহমান মাজেদ, আলমগীর হোসেন, থানা মহিলা দল নেত্রী নূর নাহার বেগম, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান শিপন, যুগ্ম-সম্পাদক ইয়াছিন আলী, ছাত্রদল নেতা মেহেদী হাসান বিশ্বাস, আজিজুর রহমান আজিজ, সুজন রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা ইব্রাহীম হোসেন, কেএম আজিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা গোলাম সরোয়ার।


