কেশবপুরে সাতবাড়িয়া ইউনিয়নে করোনা প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

55

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি:
১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে করোনা প্রতিরোধ কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুউদ্দীন দফাদারের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিবেসে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন,সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির আহবায়ক জিএম হোসেন,যুগ্ম আহবায়ক খলিলুর রহমান,আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,পুলিশ প্রশাসনসহ সাতবাড়িয়া ইউনিয়নের করোনা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দরা।