আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতদিন ব্যাপী মধুমেলার ৫তম দিনে মধুমেলা জমে উঠেছে। ৭ দিন ব্যাপী মধুমেলা উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে আধুনিক রুপে সেজেছে মধুমেলার মাঠ।রবিরার দুপুরে মধুমেলার মাঠ ঘুরে দেখা গেছে কেশবপুর, মণিরামপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, মাগুরা সিমাখালি, ঢাকা দিনাজপুর, সৈয়দপুর, গাজীপুর, সিলেট, শরীযতপুর,সহ দেশের বিভিন্ন উপজেলার দূর থেকে মধুপ্রেমিকরা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে ভিড় করেছে।
নারী, পুরুষ কিশোর,কিশোরিসহ শিশুরাও ভিড় করেছে মধুমেলাতে। মধুমেলার মাঠে কেউ তুলছে ছবি কেউ করেছে নাচ গান আবার কেউ কেউ আনন্দে মেতে উঠিছে। মধুপ্রেমিকরা জানান,আমরা প্রতি বছরে মধুমেলায় ঘুরতে আসি এবারে আমরা সাগরদাঁড়িতে আসতে পেরে ধন্য হয়েছি। মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে ঘিরে সাগরদাঁড়ির চারিদিকে রয়েছে মধুপ্রেমিকরা। নারী, পুরুষের পাশাপাশি কিশোর,কিশোরিসহ শিশুরাও কেনা কাটায় ব্যস্ত রয়েছে।
২৬ জানুয়ারী সন্ধ্যায় মধু মেলার ৫তম দিনে সাগরদাঁড়ীর মধু মঞ্চে মধুমেলা উদযাপন কমিটির সভাপতি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে প্রতিদিনই মধুমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে কবির জীবনী সম্পর্কিত আলোচনা সভা। মধুসূদনের সৃষ্টি, সাহিত্য ও কর্মজীবনের উপর বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নিচ্ছেন দেশের খ্যাতিনামা কবি, সাহিত্যিক, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। আলোচনাসভা শেষে বিভিন্ন দলগত সংগীতানুষ্ঠানের পাশাপাশি দেশের খ্যাতিমান কণ্ঠ শিল্পীরা এখানে সংগীত পরিবেশন করছেন।
প্রতিবারের ন্যায় মেলায় আগতদের মাঝে মেলা আকর্ষণীয় করে তুলতে মেলার উন্মুক্ত মঞ্চে কবিতা আবৃতি, নাটক, যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মেলার মাঠে আনন্দ উপভোগের জন্য সার্কাস, ইজ্ঞিন ট্রেন, মৃত্যুকুপ, নাগোরদোলা, যাদু প্রদর্শনী, কৌতুকসহ বিভিন্ন বিনোদনের সুযোগ রয়েছে। এছাড়া মেলার মাঠে বসেছে নানা ধরনের আকর্ষনীয় সব ব্যবসা প্রতিষ্ঠান।
মধুমেলা উদযাপন কমিটির সভাপতি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ অশ্ল¬ীলতামুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন। মধুমেলাতে সব কিছু শালীনতার মধ্য দিয়ে উপস্থাপন করার জন্য কঠোর প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক আধুনিক বাংলা কাব্যের রূপকার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬ তম জন্মবার্ষিক উপলক্ষে সাগরদাঁড়িতে সুন্দর পরিবেশে মধুমেলা চলছে।


