আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে সমাধানের উদ্বোগে প্রবীন জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় পিকেএসএফ এর অর্থায়নে সোমবার থেকে দু’দিন ব্যাপি পাঁজিয়া ইউনিয়নের মনোহরনগর সমৃদ্ধি কেন্দ্রে প্রবীন কমিটির নেতৃবৃন্দের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি অধ্যাপক কপিল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল।
বক্তব্য রাখেন সমাধান এর সহকারী পরিচালক মোঃ সফিউল ইসলাম,ইউপি সদস্য ইয়ার আলী, সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী আশরাফুজ্জামান,প্রোগ্রাম অফিসার মোঃ মুনছুর আলী।কর্মসূচির আওতায় পরিচালিত বিভিন্ন স্তরের প্রবীন কমিটির ৩০ জন নেতৃবৃন্দ ওরিয়েন্টেশনে অংশগ্রহন করেন। ওরিয়েন্টেশনের মুল বিষয় ছিল নেতৃত্ব, যোগাযোগ ও মনিটরিং এর উপর ধারনা প্রদান।



