আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে পাঁজিয়া ইউনিয়নে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সমাধান সমৃদ্ধি কর্মসুচির আওতায় (পিকেএসএফ) এর অর্থায়নে চক্ষু বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে যশোরের আদ দীন চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার (এমবিবিএস) ডাঃ পিকে পোদ্দার, সহকারী মেডিকেল এ্যাসিসট্যাণ্ট শফিকুল ইসলাম ও ডাঃ তরিকুল ইসলাম চক্ষু রোগিদের সেবা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন সমাধান সংস্থার শাখা বাবস্থাপক গোলাম কিবরিয়া,গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মোঃ আশরাফুজ্জামান, ডাঃ নাজমা খাতুন, ডাঃ ইদ্রিস আলী, এমআইএস কামরুজ্জামান,
বিল্লাল হোসেন, অভিজিত বসু, সিদ্দিকুর রহমানসহ ১৩ জন স্বাস্থ্য পরিদর্শক। ক্যাম্পে ২১৫ জন চক্ষু রোগীকে ফ্রি সেবা প্রদান করা হয়।২১৫ জন চক্ষু রোগীর মধ্যে ৩৩ জন রোগিকে চোখে ছানি জনিত সমস্যায় ফ্রি অপারেশনের জন্য যশোর আদদীন হাসপাতালে প্রেরন করা হয়।



