কেশবপুরে শেষ মূহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

38
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আজিজুর রহমান, কেশবপুর থেকে: ৫ম আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রচার-প্রচারণা, মতবিনিময় সভা, উঠান বৈঠক, পথসভাসহ তাদের নিজ নিজ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার মিছিল ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জোরেসোরে। আর মাত্র ২ দিন পরেই অনুষ্ঠিত হবে ৪র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী তাদের নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় যেয়ে পুরোদোমে নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ করে চলেছেন। সেই সাথে প্রার্থীদের নেতা-কর্মী সমর্থকরা বসে নেই ঘরে।

এই ১১ প্রার্থীর প্রতীকের পক্ষে প্রতিদিন তাদের নেতা-কর্মী সমর্থকরা প্রচার মিছিল করে যাচ্ছেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আওয়ামীলীগ মনোনীত এইচ এম আমির হোসেন (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান পদে যশোর জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম (আনারস) ও জাতীয় পার্টির মনোনীত হাবিবুর রহমান হাবিব (লাঙ্গল)।

৩ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে লড়াই হবে নৌকা ও আনারসের বলে মনে করেন সাধারণ ভোটাররা। এদিকে নৌকা প্রতীকের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, আব্দুস সাত্তার খান, পৌর সাবেক কাউন্সিলর মঞ্জুরুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সেলিম খান, যুবলীগ নেতা কামাল হোসেন, জুয়েল হোসেন, নজরুল ইসলামসহ তাদের দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ,

মতবিনিময় সভা, উঠান বৈঠক, পথসভা অব্যাহত রেখেছে। এছাড়া নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম আমির হোসেন নেতা কর্মীদের সাথে নিয়ে তার নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, মতবিনিময় সভা, পথসভা করে চলেছেন।

তাছাড়া প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে নৌকার সমর্থক কর্মীরা নৌকা প্রতীকের পক্ষে প্রচার মিছিল করছেন। অপরদিকে আনারস প্রতীকের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিকী বিপুল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ সরদার, মনোয়ার হোসেন, আমজেদ হোসেন, হাবিবুর রহমান হাবিব, শফিকুল ইসলাম মুকুল, সামছুদ্দিন দফাদার, আনিছুর রহমান আনিছ,

সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর প্যানেল মেয়র বিএম বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ন আহ্বায়ক আবু সাঈদ লাভলু, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান মফিজ, সাবেক যুবলীগের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম পান্না, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন মুন্না, সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কামাল হোসেন, ওলিয়ার রহমান, মৃণাল কান্তি দাস, উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, যুবলীগ নেতা জয় ভদ্র জগাই, পৌর শ্রমিকলীগের আহ্বায়ক শহিদুজ্জামান,

ইমরান হোসেন, ছাত্রলীগ নেতা খন্দকার আব্দুল আজিজ, হাসানসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, পৌর আওয়ামীলীগ নেতা কর্মীরা আনারস প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও প্রচার মিছিল চালিয়ে যাচ্ছে জোরে-সোরে। এছাড়া আনারস প্রতীকের প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, ডেপুটি কমান্ডার কাইয়ুম উদ্দীন, আব্দুল হামিদ, আব্দুল আজিজ, মাস্টার মোসলেম উদ্দীন,

জেলা প্রজন্মলীগের সদস্য আশরাফুজ্জামান, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট মিলন মিত্র, আওয়ামীলীগ নেতা মশিউর রহমানসহ নেতা কর্মীদের সাথে নিয়ে তার আনারস প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ, মতবিনিময় সভা, উঠান বৈঠক ও পথসভা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া আনারস প্রতীকের পক্ষে ভোট চেয়ে পুরোদোমে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন শাহিদা সিদ্দিক।

তিনি প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত নেতা কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় যেয়ে আনারস প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। অন্যদিকে লাঙ্গল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব তার দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তার লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।

একইভাবে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল লতিফ রানা (উড়োজাহাজ), কবির হোসেন (চশমা), এসএম মাহাবুর রহমান উজ্জ্বল (মাইক), পলাশ মল্লিক (তালা), সাঈদুর রহমান সাঈদ (টিয়া পাখি), হাবিবুর রহমান হাবিব (টিউবওয়েল), মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা সাদেক (হাঁস), রাবেয়া ইকবাল (ফুটবল) তাদের নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করে চলেছেন।