কেশবপুরে শেখ রাসেলের জন্মদিন পালন

26
কেশবপুরে শেখ রাসেলের জন্মদিন পালন

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে কেশবপুর থানা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। এসময় পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম রুহুল আমীন। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ.এম আমীর হোসেন, সহ সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, পৌর আ্ওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আ্ওয়ামীলীগের সাধারন সম্পাদক কার্ত্তিক সাহা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাবেয়া ইকবালসহ উপজেলা আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।