আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে শীতার্থদের মাঝে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ উপজেলা শাখার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পরিষদ এর কার্যালয় জোয়ার্দ্দার মার্কেটে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ উপজেলা শাখার আয়োজনে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শেখ শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার হাসনাত আনোয়ার মুন।
প্রদীপ বসু পল্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পরিষদের সহ সভাপতি ডা. মোসাররফ হোসেন, কেশবপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জয়দেব চক্রবর্তী, চারপীঠ আর্ট স্কুলের পরিচালক সাংবাদিক উৎপল দে প্রমুখ। আলোচনা শেষে ৪০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।


