আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রে: ইউনিয়ন লিঃ এর নবনির্বাচিত চেয়ারম্যান স.ম. কামরুজ্জামান দ্বায়ীত্বভার গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় কেশবপুর উপজেলা কালবর অফিসে অর্ন্তবর্তিকালীন কমিটির সভাপতি এস.এম নাজমূল হক স.ম. কামরুজ্জামানকে দ্বায়ীত্ব হস্তান্তর করেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ নজরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিষদের নির্বাচিত সেক্রেটারী মোঃ আফসার উদ্দীন, সহ-সভাপতি কাকলী রানী দাস, জয়েন্ট সেক্রেটারী শুকরিয়া খাতুন, মোঃ নাজমুল হুদা বাবু, ডিরেক্টর মোঃ এনামুল হক, কালবর উপজেলা ব্যবস্থাপক রমা অধীকারী, ঝিকরগাছা উপজেলা ব্যবস্থাপক বাবু পলাশ কর, শার্শা উপজেলা ব্যবস্থাপক বাবু পুলিন কুমার ভাবুক প্রমুখ। নব নির্বাচিত চেয়ারম্যান স.ম. কামরুজ্জামান দ্বায়ীত্ব গ্রহণকালে বক্ত্যব্যে বলেন সমিতির প্রতিটি সদস্যর কাছে আমি ঋণী। আগামী দিনে তাদের পাশে থেকে সেবা করে যাব।



