কেশবপুরে শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন ১৩ ডিসেম্বর

54
কেশবপুরে শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন ১৩ ডিসেম্বর

আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মশিউর রহমান ছাতা মার্কা ও সম কামরুজ্জামান চেয়ার মার্কা নিয়ে নির্বাচনে লড়ছেন।

অন্যান্য পদে ৫ জন প্রার্থী বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ১৩ ডিসেম্বর ৩৭২ জন ভোটাররা তাদের ভোট প্রয়োগ করে চেয়ারম্যান নির্বাচিত করবেন। শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে ভোট চেয়ে চলেছেন।

যত দিন ঘনিয়ে আসছে ততই যেন ভোটারদের কদর বেড়ে চলেছে।