আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দ্রুত গক্তিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ এখন উন্নাত দেশ হিসাবে পরিচিত হয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের মানুষ সুখ শান্তিতে বসাবাস করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আমাকে নৌকা প্রতিক দিয়েছে। আপনারা প্রতিদিন সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে নৌকার জন্য ভোট চাইবেন। কেশবপুরে আমরা ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো, উন্নয়ন করবো এবং জনগণের কল্যাণে কাজ করবো। উন্নয়নের কান্ডারী হলেন শেখ হাসিনা। আগামী ২৯ র্মাচ নৌকা বিজয়ের মধ্য দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বুধবার সন্ধ্যায় পাঁজিয়া ইউনিয়নে নতুন হাট বাজার সহ বিভিন্ন বাজারে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেশবপুর বে-সরকারি কলেজ শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে বুধবার বিকালে আবু শারাফ সাদেক অডিটরিয়ামে হিজলডাঙ্গা শহীদ লে.মাসুদ মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মশিয়ূর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মোস্তফা, আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, সহ সভাপতি ও কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, অ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ। এ ছাড়া বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুক্ত,সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর এবাদাত সিদ্দিক বিপুল, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান আব্দুস সামাদ, চেয়ারম্যান আনিসুর রহমান, চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, চেয়ারম্যান আমজেদ হোসেন, চেয়ারম্যন আব্দুস সামাদ, চেয়ারম্যান সামছুদ্দিন দফাদার, চেয়ারম্যান আনিসুর রহমান, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন , কেশবপুর বেÑসরকারি কলেজ শিক্ষক-কর্মচারীদের পক্ষে অধ্যক্ষ রুহুল আমিন, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জাকির হোসেন, অধ্যক্ষ তৌহিদুল ইসলাম, সহকারি অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য, সহকারি অধ্যাপক মুনছুর আলী, প্রভাষক সাধন দাস, প্রভাষক তুজাম্মেল হোসেন কাজল, কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ খাতুন, উপজেলা যুবলীগের আহŸায়ক শহীদুজ্জামান শহীদ, সাবেক আহবায়ক প্রভাষক কাজী মুজাহিদুল ইসলাম পান্না, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক কাজী আজারুল ইসলাম মানিক, যুগ্ম আহŸায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পলাম মল্লিক, যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান খান মুকুল, প্রমুখ। একই দিনে প্রাথামিক শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।


