কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২০ পালন উপলক্ষে দীপশিখা প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চত্বরে (ভাসানপদদেশ) উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু একাডেমির অফিসার বিমল কুন্ডুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ড মোহাম্মদ আলী, অসিত কুমার মোদক, নূরুল ইসলাম খোকন, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিক, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।


