কেশবপুরে যুব প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

359

আজিজুর রহমান , কেশবপুর প্রতিনিধি : “মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান ও আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূল ভিত্তি” এ প্রতিপাদ্যে কেশবপুরের পাঁজিয়া মহাবিদ্যালয়ে যুব প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার ৭ দিন মেয়াদী এ যুব প্রশিক্ষণ কোর্সের সমাপণী হয়।বেকার যুবদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের জন্য ৭ দিন মেয়াদী গরু মোটাতাজাকরণ বিষয়ক যুব প্রশিক্ষণ কোর্সে ২৫ জন নারী ও পুরুষ স্বনির্ভর হওয়ার লক্ষে এ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন, শিক্ষক আব্দুল কুদ্দুস। যুব প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক শিকদার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা হিমাংশু বিশ্বাস।

কেশবপুরে পাট চাষ নিয়ে প্রশিক্ষণ

কেশবপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় একশ জন পাটচাষিকে একদিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সোমবার সকালে পাট অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, সহকারী উপপরিচালক মিজানুর রহমান ও ঝিকরগাছা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শিশির মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা পাট উন্নয়ন অফিসার উজল কান্তি বড়াল।

উন্নত পদ্ধতিতে পাট ও পাটবীজ উৎপাদন কলাকৌশলের উপর এ দিন একশ জন চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন কেশবপুর উপজেলার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রঞ্জু মিয়া। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে পাটের তৈরি উপকরণ (ব্যাগ) দেওয়া হয়।

কেশবপুরে বিবিসিএফ’র প্রজেক্ট ম্যানেজারের বিদায় সংবর্ধনা

এডাপ্ট এ ভিলেজ প্রজেক্ট (বিবিসিএফ) কেশবপুর শাখার প্রজেক্ট ম্যানেজার সাংসঋতিক ও সমাজকর্মী নয়ন দাসের বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধনা উদযাপন কমিটি কেশবপুরের উদ্যোগে সোমবার সকালে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক উৎপল দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক সহকারী অধ্যাপক মশিউর রহমান। বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, পৌরসভার কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সহসভাপতি উদয় শংকর সিংহ, কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস, সাংবাদিক তন্ময় মিত্র বাপী, শিক্ষক মতিয়ার রহমান, জেমস অমল বৈদ্য ও সংবর্ধিত নয়ন দাস। সংবর্ধনা কমিটির পক্ষ থেকে সংবর্ধিত নয়ন দাসকে অতিথিবৃন্দরা সম্মাননা ক্রেস্ট, বই ও ফুলেল শুভেচ্ছা জানান।