আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে পাজিঁয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে পরিচিত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাজিঁয়া ইউনিয়ন পরিষদের সামনে পাজিঁয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক নাজমুল হুসাইনের সভাপতিত্বে পরিচিত সভা ও মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর প্যালেন মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবু সাঈদ লাভলু।
এ সময় অন্যদের বক্তব্য রাখেন পাজিঁয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওমীলীগের সভাপতি শফিকুল ইসলাম মুকুল,ও যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল হেলাল দিলু, বিদ্যানন্দনকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম, গৌরঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক অলোক চত্রæবর্তী, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহিন আলম, সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগের আহবায়ক গাজী আলমগীর হোসেন,কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তেহিদুর রহমান,সাতবড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শামীম রেজা ও মাসুম বিল্লাহ পাজিঁয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন হাবিবুর রহমান প্রমুখ।এ সময় পাজিঁয়া ইউনিয়নের আওমীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।


