কেশবপুরে যুবদল নেতার পিতার ইন্তেকাল

14
কেশবপুরে যুবদল নেতার পিতার ইন্তেকাল

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার বিদ্যান্দকাটি ইউনিয়নের যুবদল নেতা সামিউল এর পিতা উজির আলী (৭০) রবিবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সংবাদ শুনে হাড়িয়াঘোপ গ্রামে উজির আলীর নিজস্ব বাসভবনে ছুটে যান যশোর ৬ কেশবপুর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।

এ সময় তার সাথে ছিলেন পাঁজিয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রেজাউল ইসলাম গাজী, যুবদল নেতা গোলাম মোস্তফা, মহাদেব দাস, তপন দাস, বাহাদুর খান প্রমুখ।