কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

17

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় শহরের উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করেন- উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কেশবপুর পৌরসভা, কেশবপুর থানা, উপজেলা আওয়ামী লীগ, কেশবপুর প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। এদিকে সকাল ৭টা ৫০ মিনিটে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ শেষে কার্যালয়ে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি এইচ এম আমির হোসেন ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, সাধারণ স¤পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের প্রচার স¤পাদক নূরুল ইসলাম খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক স¤পাদক রেহেনা ফিরোজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল, পলাশ কুমার মল্লিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন হাফেজ খলিলুর রহমান।সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে শিশুদের চিত্রাংকন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের উপর বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

এছাড়া দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।