আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত একটি ক্লিনিকসহ ৭ ব্যক্তিকে জরিমানা করেছে।
রবিবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
কেশবপুর শহরের বিভিন্ন স্থানে মাস্কবিহীন চলাফেরা করার সময় ওই ৭ ব্যক্তিকে ১৪শ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে কেশবপুর পৌরসভার সাবদিয়া এলাকায় সরকারি খাসজমি দখল করে একটি মক্তব/মাদ্রাসা তৈরি করায় উক্ত জায়গাটি উদ্ধার পূর্বক কতৃপক্ষকে খালি করে দেওয়ার নির্দেশনা প্রদান করেন।এ সময় সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়।



