কেশবপুরে মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত

49
কেশবপুরে মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে মানবপাচার প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সিটিসি মিটিং ও কর্মশালা চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের সহযোগীতায় ব্র্যাকের মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সাগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিংড়া ধর্মপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইসমাইল হোসেন, চিংড়া অদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ দাস, উপস্থিত ছিলেন চিংড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুপালী রানী মন্ডল, কেশবপুর উপজেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক জাকির হোসেন, আব্দুল কাদের, ব্র্যাকের ট্রেনিং অফিসার আজিমুল হক, এইচ আর এল এস অফিসার আকরাম হোসেন, ইউপি সদস্য আব্দুস সবুর, কাজী মহব্বত আলী, রেজাউল ইসলাম, কবিতা বেগম, সংরক্ষিত সদস্যা আনোয়ারা বেগম, মনোয়ারা বেগম, হালিমা বেগম, আনছার ভিডিপি কমান্ডার আলী হোসেন, সঙ্গিত শিল্পি আব্দুস সাত্তার, সচিব অপূর্ব কুমার পাল প্রমুখ।