কেশবপুরে মাদ্রাসায় পড়ুয়া এক অষ্টম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ॥ ৪ দিনেও তার সন্ধান মেলেনি

7
অপহরণ
অপহরণ

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে অষ্টম শ্রেনীতে পড়–য়া এক মাদ্রাসার ছাত্রী (১৩) কে জোর পুর্বক অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় অপহিতার পিতা বাদী হয়ে অপহরনকারী মিলনসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ৪ দিন অতিবাহিত হলেও তার কোনো সন্ধান মেলেনি।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ব্রহ্মকাটি গ্রামের খলিলুর রহমানের মেয়ে রামচন্দ্রপুর মহিলা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পড়–য়া ছাত্রী। মেয়ের পিতা খলিলুর রহমান সাংবাদিকদের জানান গত ২ ডিসেম্বর রবিবার দুপুরে মাদ্রাসা থেকে আমার মেয়ে বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে মোড়েলগঞ্জ থানার গুড়াগাজী খাল (বাদামতলী) গ্রামের নূর ইসলামের ছেলে মিলনসহ ২/৩ জন মিলে ২টি মোটরসাইকেল যোগে জোরপুর্বক আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত করা সহ অপহরণকারীদের আটকের জন্য চেষ্টা অব্যাহত আছে। তদন্তকারী অফিসার পিএসআই ফজলে রাব্বী বলেন এ ঘটনায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে অপহিতাকে উদ্ধার করাসহ অপহরণকারীদের আটকের সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি সফল হবো।